• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৩ রাত

বিএনপিই পারে দেশকে ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বাঁচাতে: পুতুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চাই না।

বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, লালপুর-বাগাতিপাড়ায় অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। তবে গত ১৫ বছরে বাংলাদেশে যে মানবিকতার বিপর্যয় ঘটানো হয়েছে, সেটিই দেশের সবচেয়ে বড় সমস্যা। দেশের মানুষের মধ্যে ঘৃণা, হিংসা ও বৈষম্যের রাজনীতি ছড়িয়ে দেওয়া হয়েছে। একটা সময় হিন্দু-মুসলমান বিভেদ করা হতো, এরপর দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। আমাদের সেই জায়গা থেকে ফিরে আসতে হবে।

তিনি বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৭ বছরে অনেক বিএনপি নেতাকর্মীর ছেলেমেয়ে চাকরি পায়নি। আমরা সেই কাজ করতে পারব না। আওয়ামী লীগের যারা বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন, পট পরিবর্তনের পর আমরা উল্টো তাদের ঘর পাহারা দিয়েছি।

তিনি বলেন, বিগত ২০ বছরে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর উন্নয়ন বন্ধ হয়ে গেছে। একটি পরিবর্তিত ও উন্নয়নমুখী বাগাতিপাড়া গড়তে আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

দলের বিদ্রোহী বা বিভ্রান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে হুঁশিয়ার করে পুতুল বলেন, আমাদের প্রোগ্রামে আসতে অনেককে বাধা দেওয়া হচ্ছে। দলের সুবিধা নিয়ে এখন দলের বাইরে গিয়ে অনেকে সুবিধাবাদী হতে পারেন। আপনারা রাজনীতি করেন, তাতে আমাদের সমস্যা নেই। তবে ধানের শীষের মানুষকে আপনারা বিপথগামী করতে চাইলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।

দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]