• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:১২ রাত

একটা দল নাকি ৪০ লাখ বোরকা বানাইছে : মির্জা আব্বাস

ফাইল ফটো

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।

মির্জা আব্বাস বলেন, “শুনেছি একটি দল প্রায় ৪০ লাখ বোরকা তৈরি করেছে। এর অর্থ দাঁড়ায়, পুরুষরা নারী সেজে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারে। এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আমি বোরকার প্রতি শ্রদ্ধাশীল। আমার মা নিজেও বোরকা পরতেন। কিন্তু বোরকা ব্যবহার করে যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়, তা আমরা মেনে নেব না। এ ধরনের অনিয়ম প্রতিহত করতে হবে।”

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, “আমরা চাই সরকার ও নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দিক। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়, তাহলে বুঝতে হবে ভেতরে অসৎ উদ্দেশ্য রয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “কোনো ধরনের কারচুপির মাধ্যমে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না।”

দেশ ও জাতির বর্তমান পরিস্থিতিকে ‘অস্বস্তিকর’ আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, “ভালো আছি না খারাপ আছি—এটি ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। আমার ব্যাখ্যায়, হাসিনার সময় আমরা যে অবস্থায় ছিলাম, এখন সে অবস্থায় নেই। একটি দিক থেকে কিছুটা ভালো আছি—পুলিশ এখন আর আগের মতো হয়রানি করে না। তবে এই একটি দিক ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই আমরা ভালো নেই।”

অনেকে মনে করেন, ২০২৪ সালে সব কিছু হয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘তাহলে প্রশ্ন হলো ১৭ বছর আমরা কী করেছি? এই ১৭ বছরে পাঁচ হাজার কর্মী গুম হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন, বছরের পর বছর আমরা জেল খেটেছি। আমরা আপনাদের পায়ের নিচের মাটি শক্ত করেছি।’

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম জীবনে কিছু করতে পারবে না, এটাই বাস্তবতা।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]