আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন হালুয়াঘাটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ফলোয়ার্স থাকা এই তরুণ কনটেন্ট নির্মাতার মাঠপর্যায়ের প্রচারণা এলাকায় বেশ আলোচনা সৃষ্টি করেছে।
গত কয়েকদিন ধরে ইসমাইল হোসেন হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে ইসমাইল হোসেন বলেন, “আমি একজন কনটেন্ট ক্রিয়েটর হলেও একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে নেমেছি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ইসমাইল হোসেনের উপস্থিতিতে তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হওয়ায় তার প্রচারণা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে বলে তাদের দাবি।
কুশল/সাএ
সর্বশেষ খবর