একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনে এ দেশের মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হবে। এর আগে, ২০০৮ সালের নির্বাচন ছিলো একটি সাজানো নির্বাচন। সেই সাজানো নির্বাচনের নাটক ওয়ান এলিভেনের মতো করা হয়েছিল। বাংলাদেশকে একটি বিরাজনীতি করণ করার ষড়যন্ত্র হয়েছিল। সেই ফলশ্রুতির মাধ্যমে বাংলাদেশে তখন একটি জালেম সরকার কায়েম করা হয়েছিল। সেই জালেম সরকার দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের উপর জুলুম করেছিল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নরসিংদী-২ (পলাশ) নির্বাচনি এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া মাদ্রাসা মাঠ সংলগ্ন ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে নির্বাচনি পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের উপরে তারা মিথ্যা মামলা করেছে, মিথ্যা হামলা করেছে। মামলা-হামলা দিয়ে তারা বাংলাদেশের মানুষ কে অতিষ্ঠ করেছিল। এলাকার শান্তি প্রিয় মানুষ ঘরে ঘুমাতে পারে নাই। তারা ধান ক্ষেত্রে রাত কাটিয়েছে পুলিশের ভয়ে । অনেকে পলাশের সীমানা ছেড়ে কালীগঞ্জে গিয়ে গজারি বনে রাত কাটিয়েছে । ২০১৪ সাল,২০১৮ সাল এবং সর্বশেষ ২০২৪ সালে তিনটি ভুয়া প্রহসনে নির্বাচন তারা করেছিল । তাই আপনারা আগামী ১২ তারিখ, ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার পরিচালনার সুযোগ দিন। ইনশাআল্লাহ তার সুফল বাংলাদেশের মানুষ পাবে।
চরসিন্দুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন,পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র সহসভাপতি আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর মো: সাইফুল ইসলাম, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণত সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু আবুক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়া ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক ভূইয়া, নরসিংদী আন্তজেলা ট্রাক সমিতির সভাপতি সরোয়ার মৃধা, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবুল বাশার আকন্দ,ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ,সমাজ সেবক লতিফ আকন্দসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, পলাশ থানা যুবদলের আহবায়ক সদস্য মো: খসরু ভূইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর গাজী, ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল উদ্দিন,সাধারণত সম্পাদক মো: রিপন মিয়া, যুবদলের সদস্য হিরা,মোশারফ আকন্দ, বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর