পে-কমিশনের সুপারিশ করা বৈষম্যহীন নবম পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গেটে অবস্থান ও বিক্ষোভ করেছেন সেখানকার কর্মচারীরা।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুই ঘণ্টা বরিশাল সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি হয়। এ সময় তাদের সব দাবি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান।
বিসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর খানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তৃতা দেন, বাংলাদেশ কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, যুগ্ম আহ্বায়ক মোহা. মানিক মৃধা, বিসিসি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কম বেতনে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তাই দ্রুত সময়ে আমাদের ন্যায্য দাবি নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। যদি দ্রুত দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর