জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি কেবল জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। সবার বিজয় নিশ্চিত হলে তাতে তিনিও অন্তর্ভুক্ত থাকবেন। তিনি বলেন, জামায়াত বিজয়ী হলে কুতুবদিয়ার মানুষ মন্ত্রীত্বের সুযোগ পাবে। তাই তিনি কুতুবদিয়াবাসীর উদ্দেশে প্রশ্ন রাখেন—তারা সংসদ সদস্য চান, নাকি মন্ত্রী।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “যুব সমাজকে প্রস্তুত হতে হবে, কারণ আগামীর বাংলাদেশ তাদের হাতেই তুলে দেওয়া হবে। যারা ‘না’-এর পক্ষে অবস্থান নেবে, তারা আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের কাছ থেকে সেই অর্থ ফিরিয়ে আনা হবে।”
কুশল/সাএ
সর্বশেষ খবর