নরসিংদীর পলাশে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে দুই দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন বিষয়ক কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এই কর্মশালা সোমবার ২ ফেব্রুয়ারি দিনব্যাপী মোট ৪ ব্যাচ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অতিরিক্ত পরিচালক (উপকরণ) জনাব মো. রওশন আলম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. আজিজল হক ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব সালাউদ্দিন টিপু, পার্টনার প্রকল্পের ঢাকা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. জগলুল হায়দার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, মো. সালেহউদ্দিন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর