• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
আখলাকুজ্জামান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৭ বিকাল

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুর ১২টায় গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সর্বাধিক সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছেন।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনরা সর্বাধিক সম্মান ও মূল্যায়ন পাবেন। অপরদিকে মুক্তিযুদ্ধবিরোধী পরাজিত শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেলে মহান স্বাধীনতা হুমকির মুখে পড়বে।” তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনের মতো এবারও ব্যালটের যুদ্ধে বিএনপিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবিউল করিমসহ অন্যান্যরা। এসময় বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে মুক্তিযোদ্ধারা বলেন, “এবারের নির্বাচনে অংশগ্রহণকারী একটি দল দেশের স্বাধীনতাবিরোধী। যারা এ দেশ চায়নি, তারা কীভাবে রাষ্ট্রক্ষমতার স্বপ্ন দেখে?” তাঁরা বিএনপিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নজরুল ইসলাম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, বিএনপি নেতা আসাদুল ইসলাম ও মোহাম্মাদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা সভায় অংশগ্রহণ করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]