• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ রাত

হাসনাতের সমর্থককে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মৃতপ্রায় অবস্থা

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি ও হাসনাত আবদুল্লাহর সমর্থক মোহাম্মদ কাওসার আলমের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রাস্তায় একা পেয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও নির্মমভাবে মারধর করে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি জানান, “আজ বিকেলে আমাদের নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়ে এলাকায় সন্ত্রাস ও ভীতির রাজনীতি চালানো হয়েছে।”

তিনি আরও লেখেন, “এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবেই কঠোরভাবে প্রতিহত করা হবে।” একই সঙ্গে তিনি জানান, ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, “ইনশাআল্লাহ, দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।”

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]