মিথ্যা মামলা দিয়ে হয়রানী, টাকা দাবি ও ফেসবুকে এআই এর মাধ্যমে মিথ্যা ছবি দিয়ে ফেসবুকে বাজে কমেন্ট ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পালন করেছে এক ভুক্তভোগী। তার বাড়ি পঞ্চগড়ের পৌর এলাকার দক্ষিণ রাজনগর এলাকায়। ভুক্তভোগী লিজা নামে এক নারী এ সংবাদ সম্মেলন করেন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা শহরের দক্ষিণ রাজনগর এলাকার লিজা ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন লিজা আক্তার জানান, আমি তানিসা আক্তার নামে ফেসবুক আইডি থেকে পরিচয় হয় রুবি আক্তারের।
এ আইডি ছাড়াও বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে আমার নামে মিথ্যা অপ্রচার চালায়। আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভাবে বাজে কমেন্ট করছে। তার সাথে অভিযুক্ত পুলিশ সদস্য আহসান হাবিব ও রুবি আক্তারের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা এক সময় উধাও হয়। পরে তারা আবার ফিরে আসে। তারা আমার নামে মিথ্যা অভিযোগ দেন যে পুলিশ সদস্য আমার ভাই। কিন্তু সে আমার ভাইনা। সজিব হাসান নামে আরেক ব্যক্তি ও রনি নামের এক ব্যক্তিও আমাকে হয়রানী করতো। আমার নামে নোয়াখালী জেলায় একটি ভুয়া মামলা করেন।
লিজা আক্তার আরও জানান, বর্তমানে রুবি আক্তার আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করছে। টাকা না দিলে আমার নামে মামলা করে জেলে ঢুকাবে। আমার নামে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি রুবি আক্তার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে এসময় তার বাবা বেলাল হোসেন, মা ঝর্না বেগম উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর