• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৮ বিকাল

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র ও উচ্চ বিস্ফোরক উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর নিকট দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র ও বিপুল সংখ্যক উচ্চ বিস্ফোরক বাংলাদেশে প্রবেশ করেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) থেকে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমানের নেতৃত্বে একটি টহল দল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদ হাসান মারুফ-এর নেতৃত্বে আরেকটি টহল দল অংশ নেয়। সমন্বিত এই বিশেষ অভিযানে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—
২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ছোটলেখা উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্পে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম এবং অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক ও অবৈধ অস্ত্রের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]