আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বুয়েট ভর্তি সংক্রান্ত ওয়েবাসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে বলা হয়, ‘জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব বুয়েটের ভর্তি কার্যক্রম শুরু হবে। বিস্তারিত সময়সূচি জানানো হবে পরে।’
এর আগে গত ২৯ জানুয়ারি রাত ১টা ৩০ মিনিটে বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চলতি শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩০৯টি।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট ( http://ugadmission.buet.ac.bd) এর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর