আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা। একই সঙ্গে অনুষ্ঠিত হয় নির্বাচনী আচরণ বিধি বিষয়ক অবহিতকরণ সভা।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় শুরুতে নির্বাচনী আচরণ বিধি-২০২৫ উপস্থাপন করেন গৌরীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি নির্বাচনকালীন সময়ে আচরণ বিধি মেনে চলার গুরুত্ব এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভায় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ ও কমল সরকার, সদস্য সচিব মো. হুমায়ুন কবির; গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা ও সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন; গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রায়হান উদ্দিন সরকার; গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হায়দার রবিনসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, পরামর্শ ও মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক সভা অব্যাহত রাখার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর