ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ করাতকলে সিল গালা করা হয়েছে ।
বুধবার (৪ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার কালাদহ ও আছিম বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার এ ভ্রাম্যমাণ অভিযান করেন। এসময় করাতকল মালিকেরা পালিয়ে যাওয়ায় ৮ টি অবৈধ করাতকল সিলগালা করেন তিনি।
অভিযানকালে রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, সন্তোষপুর বিট অফিসের ডেপুটি রেঞ্জার মোহাম্মদ ইমদাদুল হক, এনায়েতপুর বিট অফিসার মুহাম্মদ সেলিম মিয়াসহ বিজিবি, পুলিশ, ভূমি অফিসের স্টাফ ও বনবিভাগের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে অবৈধ করাত কল সিলগালা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর