ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে এবং কৃষক দলের সাবেক সদ্য বহিষ্কৃত সদস্য সচিব শোয়েব মিনারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম 'কলস' প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এসময় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সদ্য বহিষ্কৃত সভাপতি আহাদুজ্জামান বাটু, সাবেক সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মিলন কুমার ঘোষ, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (কলস) এবং মোছা. ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর