টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এ দুটি উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ।
ডা. একেএম আব্দুল হামিদ আরও জানান, তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রণীত নির্বাচনী ইশতেহার বইয়েও নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর ৫ আসনের এমপি প্রার্থী জননেতা মো. আহসান হাবিব মাসুদ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও টাঙ্গাইলের ৮ টি আসনের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর