আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট - ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় বরগুনার ২ টি আসন ও ৬ উপজেলা সহ দেশের উপকূলীয় অঞ্চলের ২৫ টি উপজেলার ১৬ টি সংসদীয় আসনে দায়িত্ব পালন করছে।
এ প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বরগুনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
প্রথমে বেলা পৌনে ১২ টার দিকে নৌবাহিনী প্রধানকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ পাঠে অবতরণ করেন৷ এরপর বরগুনা পুলিশ লাইন সংলগ্ন নৌ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে নৌ সদস্যদের উদ্দেশ্যে ঘোষণা দেন। এরপর বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডি জি এফ আই, এন এস আই, র্যাব, কোস্ট গার্ড, আনসার এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাহিনী প্রধান ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কারার নির্দেশনা দেন।
এছাড়াও, পরিদর্শনকালে তিনি নৌবাহিনী কন্টিনজেন্টর সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর