জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি যে ছুটি ঘোষণা করা হয়েছে, তা কার্যকর করা কারখানাগুলো চাইলে পরে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি পূরণ করতে পারবে।
উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বিজিএমইএ-এর আবেদন মঞ্জুরি দেওয়ার পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, “জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০ ফেব্রুয়ারি শ্রমিকদের জন্য ঘোষিত ছুটি কার্যকর করা কারখানাগুলো প্রয়োজনে পরবর্তীতে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি পূরণ করতে পারবে।”
পোস্টটিতে আরও উল্লেখ করা হয় যে, বিজিএমইএ'র আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর