• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মোঃ রুবাইয়াত হক
পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৫৫ রাত

জাতীয় যুব দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৪১ জনের ছানি অপারেশন হবে বিনামূল্যে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩১২ জন রোগীকে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ সময় ১২৫ জনকে চশমা এবং ২২৭ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্ত ৪১ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খারিজ্জমা ডিগ্রি কলেজে পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (পিডিও) উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে সহযোগিতা করেন স্থানীয় রাজনীতিবিদ ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. তোহা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ক্যাম্পের স্পন্সর ইঞ্জিনিয়ার মো. তোহা চৌধুরী, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, পিডিও প্রতিনিধি হাফিজুর রহমান এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার মিজানুর রহমান। ক্যাম্পে বরিশাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকেরা সব বয়সী রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। বাছাই করা ৪১ জন ছানি রোগীকে বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়ে বিদেশি লেন্সসহ সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

আয়োজকেরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]