ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার জনগণের সামনে নতুন একটি সুযোগ এসেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ এই তিনটি জাতীয় নির্বাচনে আমি নিজে ভোট দিতে পারিনি। এমনকি ২০১৮ সালে ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েও নিজের ভোটটাই দিতে পারি নাই। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রæয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নলদী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আশরাফুল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন,“দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি শুধুমাত্র একটি ভোট দেওয়ার অধিকারের জন্য। এখন সেই সুযোগ এসেছে। এই সুযোগ দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ, মানুষের কথা বলার সুযোগ, উন্নয়নের সুযোগ এবং কৃষকের ন্যায্য অধিকার আদায়ের সুযোগ। এই সুযোগটা আমরা হেলায় হারাবো না।”
আগামী ১২ তারিখের নির্বাচনকে সাধারণ কোনো নির্বাচন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও বাকস্বাধীনতা থাকবে কি না এবং জনগণ ভবিষ্যতে ভোট দেওয়ার অধিকার পাবে কি না।,
নড়াইল জেলার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও বলেন, ‘জেলার সার্বিক উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নড়াইলের মিঠাপুর এলাকায় সরকারি উদ্যোগে একটি পাটকল স্থাপন করা হবে।,
তিনি আরও বলেন, মিঠাপুর বাজার পাটের বড় মোকাম হিসেবে পরিচিত। নড়াইল ছাড়াও পাশ্ববর্তী জেলা মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে এখানে পাট আসে, যা বর্তমানে খুলনা, ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মিলে পাঠানো হয়। স্থানীয়ভাবে পাটকল স্থাপন হলে কৃষক ও ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জনসভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুর মুর্শেদ জাপল, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, কাজী মুঞ্জুরুল ইসলাম প্রিন্স, নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.রাজ্জাক বিশ্বাস, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু, নলদী ইউনিয়ন বিএনপির য়ুগ্ম-আহবায়ক মো. খোকন খান, ওলিয়ার রহমান, মাসুদুর রহমান, সদস্য রাজু মুন্সী, গফফার মোল্যা, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাপক আমিনুর মোল্যা, নলদী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাকির ইসলাম, সাধারন সম্পাদক মোস্তাক মুন্সীসহ অনেকেই।
জনসভা শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিঠাপুর বহুমুমী মাধ্যামিক বিদ্যালয় এর খেলার মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর