• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১২ দুপুর

বরগুনা-১ আসনে হাতপাখার বিজয়ের আশা প্রকাশ চরমোনাই পীরের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশের কোথাও হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী না হলেও আল্লাহর রহমতে বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আমতলী পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার আয়োজনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর সাহেব বলেন, বর্তমানে যারা নির্বাচন করছেন, সেই দলের অনেকেই আমার সঙ্গে গোপনে দেখা করছেন। তারা আমাকে জানিয়েছেন, বিপুল ভোটের ব্যবধানে বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী হবেন।

তিনি আরও বলেন, আমি এখানে এসে সবার সঙ্গে কথা বলে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারছি, আগামী ১২ ফেব্রুয়ারি বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনেই হাতপাখার বিজয় নিশ্চিত হবে।

তিনি তাঁর মরহুম পিতার একটি বক্তব্য স্মরণ করে বলেন, “আমার আব্বাজান বলেছিলেন, দক্ষিণাঞ্চলের সাগরের পাড় থেকেই ইসলামের বিজয় পতাকা উঠবে। আজ দক্ষিণাঞ্চল নিয়ে আলোচনা করলে আমাদের মন আনন্দে ভরে যায়।

চরমোনাই পীর আরও বলেন, বিভিন্ন দল সংসদে গিয়ে সোনার বাংলা, সবুজ বাংলা বা ডিজিটাল বাংলার কথা বলে। আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

তিনি বরগুনা-১ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহকে বিজয়ী করেন, তাহলে বরগুনা-১ আসনকে একটি মডেল আসনে পরিণত করা হবে।

তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরের পরিস্থিতি উল্লেখ করে বলেন, সেই সময় একশ্রেণির মানুষ বাস-অটো স্টেশন দখল ও চাঁদাবাজিতে নেমেছিল। আমরা তখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সকলের জানমাল রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছি।

সভায় বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]