• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ১১:২২ রাত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ছবি: সংগৃহীত

আইসিসি প্রকাশ করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের এই মহাযজ্ঞে ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। 

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। কঠিন এই গ্রুপে জায়গা করে নিতে হলে শুরু থেকেই সেরাটা দিতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

আগামী ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

ডারবানে টানা দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দলটি। তিন দিন পর, ১৯ অক্টোবর, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলা করবে তারা।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। শোয়ানে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রতিপক্ষ হবে বাছাইপর্ব থেকে উঠে আসা দল।

কেপটাউনে আয়োজিত বিশ্বকাপের আনুষ্ঠানিক কাউন্টডাউন অনুষ্ঠানে সূচি প্রকাশ করা হয়। একই সঙ্গে টিকিটের ব্যালট প্রক্রিয়াও শুরু করেছে আইসিসি। এবারের আসরে ১৪টি দল অংশ নেবে এবং তিন দেশের ১২টি ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে জোহানেসবার্গে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব থেকে আসা একটি দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

ইংল্যান্ড, ৮ অক্টোবর ২০২৭, উইন্ডহোক
নিউজিল্যান্ড, ১২ অক্টোবর ২০২৭, কুগোম্পো সিটি
শ্রীলঙ্কা, ১৬ অক্টোবর ২০২৭, ডারবান
দক্ষিণ আফ্রিকা, ১৯ অক্টোবর ২০২৭, ডারবান
বাছাই পেরোনো দল, ২৩ অক্টোবর, শোয়ানে

২ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে সেরা দলগুলো জায়গা করে নেবে পরবর্তী রাউন্ডে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]