নাটোরের গুরুদাসপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে ভ্যানযোগে ঘুরে ঘুরে ভোট চাইলেন জামায়াত ইসলাম মনোনিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
তিনি শুক্রবার বিকেল থেকে রাত আটটা পর্যন্ত ভ্যানযোগে পৌর এলাকার ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট প্রার্থণা করেন। প্রচারণাকালে চাঁচকৈড় মধ্যমপাড়া দলীয় নির্বাচনী ক্যাম্পের সামনে পথসভায় বক্তব্য রাখেন আব্দুল হাকিম। গণসংযোগটি চাঁচকৈড় দলীয় কার্যালয় থেকে শুরু করে পুরানপাড়া, গারিষাপাড়া, মধ্যমপাড়া, খামারনাচকৈড়, নাড়িবাড়ি, নারায়ানপুর, পারগুরুদাসপুর, খলিফাপাড়া হয়ে আনন্দনগর মহল্লায় গিয়ে শেষ হয়। ভোট প্রার্থণার সময় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
পথসভায় প্রার্থী আব্দুল হাকিম বলেন, ‘নাটোর-৪ আসনে দাঁড়িপাল্লার পক্ষে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোট দেওয়ার জন্য জনগণ মুখিয়ে আছেন। গুরুদাসপুর-বড়াইগ্রামকে দুর্র্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করতে জনসাধারণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ।’
কুশল/সাএ
সর্বশেষ খবর