• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৭ রাত

সাঈদী হত্যার বিচার করা হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমীর বলেন, “এই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি ভোট এবং একটি আসন খুবই মূল্যবান। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহত সকল, হাদি, আবরার, ফাহাদ ও মুগ্ধসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে।”

তিনি সভায় নেতাকর্মীদের ভোট পাহারা দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “বাংলাদেশের অতীতে যে সংস্কৃতি ছিল, একজনের ভোট আরেকজন দিত তা আর চলবে না। আগামী নির্বাচনে যার ভোট সেই দিবে। কেউ ভোট চুরি বা ইঞ্জিনিয়ারিং করলে জামায়াত ছেড়ে কথা বলবে না।”

শফিকুর রহমান আরও দাবি করেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। “সেই টাকা ফিরিয়ে এনে দেশে সুষম উন্নয়নের জন্য জামায়াতকে ভোট দেওয়া প্রয়োজন। এই নির্বাচনের মাধ্যমে দেশের সকল শ্রেণি ও পেশার মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা হবে।”

তিনি ভোটকে ন্যায় ও ইনসাফের পক্ষে উল্লেখ করে বলেন, “এটা সেই ইনসাফ যেখানে সাধারণ মানুষ থেকে একজন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই সমানভাবে বিবেচিত হবেন।”

সভায় পিরোজপুর জেলা কমিটির আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী ও পিরোজপুর-৩ আসনে এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ অনেকে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]