শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত র্যালিটি গড়কান্দা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সংগঠনের পতাকা ও বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার হাতে নিয়ে অংশ গ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া, জাকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্র শিবিরের বায়তুল মাল সম্পাদক আসিফ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ছাত্র শিবির আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের নিয়ে ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
এই র্যালি ও সমাবেশে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর