ভৌগোলিকভাবে শিবপুর উপজেলার এক-একটি ইউনিয়ন এক-একটি প্রাকৃতিক বৈশিষ্ট্যে ভরপুর। কিছু এলাকায় শাকসবজি বেশি হয়। কিছু এলাকায় ধান বেশি হয়। কিছু এলাকায় কলা বেশি হয়। কিছু এলাকায় অন্যান্য ফল-ফলাদি বেশি হয়। প্রত্যেকটা এরিয়া কিংবা ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গঠন করেছি আমরা। নির্বাচনে জয়ী হলে সবার আগে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত কাজ করা হবল। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে গভীর নলকূপ স্থাপন করা হবে। কম দামে কৃষকের হাতে সার পাওয়ার ব্যবস্থা করব । কৃষকরা শস্য ও ফল যেন ন্যায্য মূল্য প্রায় সে জন্য পরিবহন চাঁদাবাজি বন্ধ করা হবে। কৃষিকে আধুনিকায়ন সহ কৃষকের সব ধরনের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী -০৩ শিবপুর আসনের জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মরহুম সমাজ সেবক এডভোকেট শওকত আলী পাঠানের ছেলে এডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান দুলালপুর মোড় সংলগ্ন জাকের পার্টির নির্বাচনী অফিসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে শিবপুর বাসীর উন্নয়নে সাংবাদিকদের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরেন তিনি ।
সায়েম আলী পাঠান জানান, নির্বাচনে জয়ী হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামতের ভিত্তিতে শিবপুরবাসীর উন্নয়ন পরিচালনা করা হবে। শিবপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য খাতকে উন্নত করা হবে। শিবপুরে একটি আধুনিকায়ন হাসপাতাল নির্মাণ করা হবে । কৃষকদের সার্বিক দিক বিবেচনায় সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে হিমাগার স্থাপন করব। সমাজ থেকে মাদক নির্মূল করা হবে। শুধু তাই নয়, শিবপুরের অনেক রাস্তাঘাট এখনো বেহাল দশা। রাস্তাঘাট,কালভার্ট, ব্রীজ, মসজিদ,মাদ্রাসা,মন্দির স্কুল-কলেজসহ সব রকম সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। বর্ষাকালে পানির প্রবাহ নিশ্চিত রাখতে খাল-বিল নদী-নালা পুন: খনন করা হবে। সমাজের সব স্তরের বিদ্যমান বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী-০৩ শিবপুরের ভোটারদের জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি ।
এ সময়,শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি, আসাদ পাঠান, নরসিংদী জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি লোকনাথ দও, সাধারচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সাখাওয়াত খন্দকার, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোবারক ভূইয়া, অর্থ সম্পাদক শামসুল ইসলাম,সাধারচর ইউনিয়ন ছাত্র ফ্রন্টের সভাপতি সাহ সূফিসহ জাকের পার্টি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর