• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২২ দুপুর

পক্ষপাতের অভিযোগে সূত্রাপুর থানার ওসি অপসারণ চায় ইশরাক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপসারণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন ঢাকা-০৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে ইসি সচিবের কাছে তার এজেন্ট সাইদুর রহমান মিন্টুর সই করা একটি আবেদন দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, ঢাকা-০৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ড. মোঃ আব্দুল মান্নান এর কর্মী সমর্থক ও জামায়াত ইসলামের অফিস হিসাবে ৭৩ নং ভোট কেন্দ্র কসমোপলিটন স্কুল এন্ড কলেজে গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারি যে, উক্ত ভোট কেন্দ্রটিতে জামায়াত প্রার্থী কর্মী সমর্থকরা বিপুল পরিমানে নকল ব্যালট পেপার সীল এবং দেশীয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক, জি.আই পাইপ ও আগ্নেয়াস্ত্র মজুদ করেছে। আমি ওই বিষয়ে সূত্রাপুর থানার ওসি সাহেবকে অবহিত করলে ওসি নিজে সরেজমিনে গিয়ে ওই অস্ত্র জব্দ না করে তা সরিয়ে ফেলতে সহযোগিতা করে।

অতঃপর আমরা বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সকে অবহিত করলে আনুমানিক চার ঘন্টা পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করে ভোট কেন্দ্রের বিভিন্ন রুম, তল্লাশী করে ১৫২ টি ক্রিকেট ষ্ট্যাম্প উদ্ধার করেন। ওই বিষয়ে প্রতীয়মান হয় যে, সূত্রাপুর থানার ওসি জামায়াত সমর্থিত।

এই অবস্থায় পক্ষপাত দুষ্ট আচরণে নির্বাচন সুষ্ঠ না হওয়ার আশঙ্কা তৈরী হয়। এজন্য নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার লক্ষ্যে ওই ওসি পরিবর্তনের দাবী জানানো হয় আবেদনে।

আগামী ১২ ফেব্রয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]