• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ রাত

নারী জাগরণেই ধানের শীষের পুনর্জাগরণ- প্রিন্স

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নারী সমাজ জেগে উঠলে দেশ বদলে যায়, অর্থনীতির চাকা দ্রুত ঘুরবে। আজকের এই বিশাল মহিলা সমাবেশ ও মিছিল প্রমাণ করে (হালুয়াঘাট-ধোবাউড়া) নারীরা আর নীরব নয়, তারা আলোকিত হলুয়াঘাট গড়ার অগ্রভাগে রয়েছে।

আজ (৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে এক বিশাল মহিলা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসমর্থনের শক্ত বার্তা দেয়।

এর আগে শহরের ধান মহালে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, বিগত আমলে নারীরা সবচেয়ে বেশি অবহেলা, বঞ্চনা ও প্রতারণার শিকার হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসারের চাপ, সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় নারী সমাজ আজ দিশেহারা। বিএনপি ক্ষমতায় এলে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সন্তানকে সু শিক্ষিত, কর্মসংস্থান ,নিশ্চিত করা হবে।

তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী হবে উন্নয়নের সমান অংশীদার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের জন্য বিশেষ ও কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

হালুয়াঘাট-ধোবাউড়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই অঞ্চলের নারীরা যুগের পর যুগ অবহেলিত থেকেছে। মেয়েদের শিক্ষা, চিকিৎসা, নিরাপদ চলাচল ও সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেওয়া আমার অঙ্গীকার। জনগণের ভোটে নির্বাচিত হলে সংসদে আমি এই এলাকার নারী সমাজের দাবি জোরালোভাবে তুলে ধরবো।

তিনি আরো বলেন, ধানের শীষ প্রতীকে ভোট মানে নারীর অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার পক্ষে ভোট। নারী সমাজের ঐক্যবদ্ধ শক্তিই আসন্ন নির্বাচনে পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে।

সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের নেতৃত্বে বিশাল মহিলা মিছিলটি হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।

মিছিল ও সমাবেশকে ঘিরে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]