• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৩ সকাল

এনসিপির সদস্য সচিব আখতারকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তিনি সংসদীয় আসন নম্বর ২২, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচারণা চলাকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয়।

জিডিতে আরও বলা হয়, উক্ত অপরিচিত মোবাইল নম্বরের ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে যেকোনো সময় তার বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ মর্মে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর আবেদন করা হয়েছে।

এদিকে শনিবার এক ভিডিওবার্তায় হুমকির বিষয়টি নিশ্চিত করেন আখতার হোসেন। তিনি বলেন, ভয় দেখিয়ে তার জয়যাত্রা থামিয়ে দেওয়া যাবে না। সব ধরনের বাধা উপেক্ষা করে তিনি নির্বাচনি মাঠে থাকবেন বলেও জানান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]