ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় আমতৈল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা সরকার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আমতৈল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা সরকার আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতেই বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর