গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি সহায়তায় ২ মিলিয়ন ডলার (২০ লাখ ডলার) অনুদান দিচ্ছে কানাডা।
রোববার (০৮ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ.ই. অজিত সিং এসব কথা বলেন। এসময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন।
অজিত সিং বলেন, আমি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত। কানাডা অবশ্যই বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার এবং বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।
তিনি আরও বলেন, বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ। কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার কানাডা বলেন, নির্বাচন কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের এই কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় আমি কানাডার করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলের, গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী (UN Women), ইউএনওডিসি (UNODC) এবং ইউএনডিপি; এই চারটি সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা প্রদান করে আসছে। কানাডার এই নতুন তহবিল সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকে সামনে রেখে ইউএনডিপির সহায়তায় ব্যালট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ইসি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর