নওগাঁ-১, ২ এবং ৩ আসনের বিভিন্ন জনবহুল স্থানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় সাংস্কৃতিক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘু এবং ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জনগণকে সচেতন করে তোলার উদ্দেশ্যেই এই প্রচারণা চালানো হয়।
রবিবার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-এর আয়োজনে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল দশটায় প্রচারণার গাড়ি জেলার পত্নীতলা উপজেলা সদর নজিপুর নতুনহাট থেকে যাত্রা শুরু করে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পত্নীতলার সমন্বয়কারী সাজেদুর রহমান দুলাল দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষায় লিফলেট বিতরণ করা হয়। প্রচারণার গাড়িটি ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজার, আগ্রাদিগুণ বাজার, সাপাহার উপজেলার জিরো পয়েন্ট, মধইল বাজার, পত্নীতলা বাজার, মহাদেবপুর উপজেলার মাতাজিহাট বাসস্ট্যান্ড এবং নজিপুর বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক প্রচারণা করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর