• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫৭ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ রাত

বিএনপি দুর্নীতি কমাবে—এই কথা শুনলে শয়তানও মিটিমিটি হাসে: শিবির সভাপতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, তারা আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, তাদের এমন বক্তব্য শুনলে ‌শয়তানও মিটিমিটি হাসে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সভাপতি।

সাদ্দাম বলেন, ‘বিএনপি অতীতে নানা প্রতিশ্রুতি দিয়েছিল—কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতাসহ বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।’

তিনি আরও বলেন, দেশে নতুন করে জুলুম-নির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনার জন্য বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন শিবির সভাপতি।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]