আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ শেষের পর আরও ২৪ ঘণ্টা এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে কমিশন।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারি সচিব মো. শহিদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশনা পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘন্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭টা হতে ১৩ ফেব্রুয়ারি বিকাল ৪.৩০ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর