দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এর ফলে ২২ ক্যারেটের সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম সকাল থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম—
২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার ভিন্ন হতে পারে।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ১৯০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।
কুশল/সাএ
সর্বশেষ খবর