• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২ বিকাল

যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরের অভয়নগরে চলিশিয়ায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। রোববার (রাতভর) যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও পেট্রোল উদ্ধার করা হয়।

জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী অভয়নগর উপজেলা চলিশিয়ার মারুফ হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মারুফ হোসেন পালিয়ে যায়। পরে বাড়িটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামোনেশন (অসসঁহরঃরড়হ), ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রান্দা এবং ১টি বড় রামদা।

উদ্ধারকৃত অস্ত্র ও পেট্রোল বোমাগুলো অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ। অভয়নগর থানায় এসব উদ্ধারকৃত অস্ত্র জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক মারুফ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]