• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ রাত

প্রচারণার শেষ মুহূর্তে ধানের শীষের প্রার্থী মাজহারুলের চমক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে শেষ দিনে ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীককে বিজয়ের লক্ষ্যে এক বিশাল নির্বাচনি জনসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির ৩ বারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে হোসেনপুর উপজেলার ঢেকিয়া খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভা ও জনসভা শেষে বিক্ষোভ মিছিলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

এসময় ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জনসভায় মাজহারুল ইসলাম বলেন, এই নির্বাচন সাধারণ মানুষের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনার নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তির পক্ষে রায় দেবে। তিনি বলেন, নির্বাচিত হলে হোসেনপুর ও কিশোরগঞ্জ সদরকে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতির পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা করছি।

মাজহারুল ইসলাম বলেন, "আপনারা ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবেন—এই বিশ্বাস আমার আছে। মহান আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে অবস্থান নিবেন এবং ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। আমরা সবাই দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলবো। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। বিজয়ের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।”

নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই নির্বাচনি জনসভা ও গণমিছিলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর থেকে আগত হাজার হাজার নেতাকর্মী হোসেনপুর উপজেলা সদরের ডাউকিয়া ফুটবল খেলার মাঠে এসে যোগদেন। এসময় নেতা কর্মীর উপস্থিতি ও সাধারণ মানুষের ঢল প্রার্থীর প্রতি ব্যাপক সমর্থন ও আশাবাদের বহিঃপ্রকাশ হিসেবে ফুটে উঠেছে। এতে উপস্থিত অনেকেই মাজহারুল ইসলামকে হাত উঁচিয়ে যৌথভাবে সমর্থন ও অভিবাদন জানাচ্ছিলেন।

মিছিল শুরুর আগে আয়োজিত নির্বাচনি জনসভায় সংক্ষিপ্ত সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জনসভাস্থল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে হোসেনপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ধানের শীষের প্রার্থী মাজহারুল ইসলাম হাত নাড়িয়ে জনগণকে শুভেচ্ছা জানান এবং জনগণও প্রার্থীকে হাত নাড়িয়ে সমর্থন জানান।

প্রচারণার শেষ মুহুর্তে স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন ও সুশাসনের প্রত্যাশা করছেন। শেষ দিনের এই নির্বাচনি জনসভা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]