নীলফামারীর কিশোরগঞ্জে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২ টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার স্বাক্ষরিত ফলাফল তথ্যে এ বিষয় নিশ্চিত হওয়া যায়। এতে দেখা যায় ২ টি কলেজ হতে ৫৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ২৩৭৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে পাশ করেছে ৯৩৫ জন, ফেল করেছে ১৪৩৯ জন পরীক্ষার্থী।
ফলাফল বিশ্লেষন করে দেখা যায়, ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এ প্রতিষ্ঠান ২টির মধ্যে ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল এন্ড কলেজ হতে ৫১ জন ও নয়ানখাল স্কুল এন্ড কলেজ হতে ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ শিক্ষার্থীর সকলেই ফেল করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার জানান, প্রতিষ্ঠান দুটি ননএমপিও হওয়ায় শিক্ষকরা ঠিকমত আসে না, শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়া ও গ্রামের প্রতিষ্ঠান হওয়ায় ফলাফল বিপর্যয়ের কারণ হতে পারে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর