• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪২ সকাল

প্রধানমন্ত্রী পদে কে সবচেয়ে এগিয়ে, নতুন জরিপের ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পরিচালিত এক জরিপে বিএনপি নেতৃত্বাধীন জোটের বড় ধরনের বিজয়ের সম্ভাবনার কথা উঠে এসেছে। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এই জরিপে দেখা গেছে, নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের থ্রিডি সেমিনার হলে ইএএসডির এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সংস্থাটির দাবি, এবারের নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত জরিপগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নমুনার জরিপ, যেখানে সাড়ে ৪১ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৬ হাজার ৫৬০ জন পুরুষ (৬৪%) এবং ১৪ হাজার ৯২২ জন নারী (৩৬%)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮-৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ছিল ৩৭.২%, আর ৩১-৫০ বছর বয়সী অংশগ্রহণকারীর হার ৪৫.২%। এর মধ্যে ৩১-৪০ বছর বয়সী ২৭.৫% এবং ৪১-৫০ বছর বয়সী ১৭.৭%।

জরিপে বলা হয়, তরুণ প্রজন্মের এই উল্লেখযোগ্য অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে তাদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়। পেশাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ ২১.৯% উত্তরদাতা ছিলেন ব্যবসায়ী—এর মধ্যে বড় ও মাঝারি ব্যবসায়ী ৫% এবং ছোট ব্যবসায়ী ১৬.৯%। কৃষি ও গ্রামীণ শ্রমজীবী খাতে অংশগ্রহণ ছিল ১৩.২%। গৃহস্থালি ও অনানুষ্ঠানিক খাতে ১৯.১% এবং শিক্ষার্থী ছিলেন ১৪.৫%।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন ৬৮% উত্তরদাতা। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪%, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২%। এ বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক ছিলেন ১৬% উত্তরদাতা।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। পরে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম সেলিম, একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন আই খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ার্দার এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিভিন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]