• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৫ সকাল

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

ছবি: সংগৃহীত

সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে দেশের সর্বস্তরে চলছে ব্যাপক আলোচনা। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি—সবার কথাবার্তায় এখন ভোটের প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে নির্বাচনী আলোচনায় সরব হয়েছেন বাংলাদেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতিও।

সোমবার (৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট নিয়ে একটি পোস্ট দেন তিনি। পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন, “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” তবে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি।

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কমেন্ট সেকশনে অনেকেই তার বক্তব্যের পক্ষে মত প্রকাশ করছেন এবং নানা মন্তব্য জানাচ্ছেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে আবদুল কুদ্দুস বয়াতি নিয়মিতভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে থাকেন।

আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রচারণার অংশ হিসেবে গাওয়া ‘এই দিন, দিন না আরও দিন আছে’ শীর্ষক গানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। এছাড়া কোভিড-১৯ মহামারিকালে ব্র্যাকের উদ্যোগে নির্মিত ‘জাইনা চলেন, মাইনা চলেন’ গানে অংশ নিয়েও তিনি প্রশংসিত হন।

এ পর্যন্ত কুদ্দুস বয়াতির দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে গান পরিবেশন করে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার অন্তর্গত রাজীবপুর গ্রামে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]