• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬, ০৫:৪৩ বিকাল

চুয়াডাঙ্গায় মাদক মামলার পলাতক দম্পতি গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টা ২০ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় তাঁদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার সুষম কাওনাইন বাবুপাড়ার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর দায়ের করা আলমডাঙ্গা থানার একটি মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। এ ছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতার দুজনকে বুধবারই আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]