প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করার অভিযোগে ভারত মহাসাগর থেকে একটি বিশাল ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। জাহাজটির নাম ‘অ্যাকুইলা ২’, যা ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করছিল। খবরটি জানিয়েছে আল জাজিরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই ‘অ্যাকুইলা ২’-এর গতিবিধি নজরে রেখেছিল মার্কিন নৌবাহিনী।
পোস্টে হেগসেথ লেখেন, “যখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কোয়ারেন্টাইন জারি করে, তা যথাযথ কারণেই করে। সোমবার ভারত মহাসাগর অঞ্চলে রাতভর অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনী ‘অ্যাকুইলা ২’ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে।”
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। তবে ‘অ্যাকুইলা ২’ সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। দীর্ঘ সময় অনুসরণের পর উপযুক্ত মুহূর্তে অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করা হয়।
তিনি আরও লেখেন, ‘এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই— যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছের বাস্তবায়ন ঘটাতে পারে। আকাশপথ হোক, স্থলপথ হোক কিংবা জলপথ— আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনার সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে।’
‘যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল্য করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় নেতিবাচক।’
কুশল/সাএ
সর্বশেষ খবর