ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত প্রথম পর্যায়ে উপজেলার ২০ জন সুফলভোগী খামারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোঃ ইমান আল হোসাইন শামীম সহ অত্র অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রকল্পের মাধ্যমে খামারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পুষ্টি ও আয়ের নতুন সুযোগ সৃষ্টি করতে পারবে।
সুফলভোগী খামারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি এ সহায়তা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে পরিবার ও সন্তানদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
উল্লেখ্য, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
মাসুম/সাএ
সর্বশেষ খবর