• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২২ দুপুর

দুপক্ষের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

ফাইল ফটো

জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী মাকসুদ জানান, আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম এবং ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। উভয়ের বাড়ি একই ইউনিয়নের দেওপাড়া গ্রামে এবং তারা বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক।

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সূত্রপাত হয়েছিল নির্বাচনী আলাপ-আলোচনার সময়। মঙ্গলবার রাতে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের অনুসারী আলমগীর মিয়া এর মধ্যে তর্ক বাঁধে। এরপর উভয় পক্ষের অনুসারীরা একে অপরের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে জড়ান।

ঘটনায় সাতজন আহত হন। গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, বাকিরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ওসি মেহেদী মাকসুদ বলেন, “ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। সেনাসদস্যরাও উপস্থিত ছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” তবে তিনি জানান, এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]