দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন ময়মনসিংহ উত্তর জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবজাল হোসেন খান, আজিজুল আহসান, উপজেলা বিএনপির সদস্য আঃ গফুর ও নাদিম আহাম্মদ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর