বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট শুরুর পরপরই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।
মির্জা ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতায় শহরের তিনটি মহল্লা অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।
এর মধ্যে ফকিরপাড়ায় ভোটার ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন। ভোটগ্রহণের জন্য কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের সুবিধার্থে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর