ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১১ আসনের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার সময় কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা-১১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনের পাশাপাশি সংবিধান সংশোধনসংক্রান্ত গণভোটেও ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত দিচ্ছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর