• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ সকাল

গোপালগঞ্জে ভিন্ন চিত্র, ভোটার উপস্থিতি নেই বললেই চলে

ছবি: সংগৃহীত

বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। রাজনৈতিক অঙ্গনের নানা শঙ্কা পেরিয়ে ভোটগ্রহণ শুরু হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুজ্জীবনের প্রত্যাশাও জোরদার হয়েছে।

সকাল সাড়ে ৭টায় সারা দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি ও উৎসাহ দেখা গেলেও গোপালগঞ্জের চিত্র কিছুটা ভিন্ন বলে জানা গেছে।

গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। কোথাও কোথাও কেন্দ্র ফাঁকা দেখা গেছে। বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের এজেন্টদের উপস্থিতি চোখে পড়েনি বলে জানিয়েছে বিবিসি বাংলা।

নির্বাচনের আগে থেকেই গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। সারা দেশের ভোটের চিত্র একরকম হলেও গোপালগঞ্জে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন কেউ কেউ। আজকের ভোটগ্রহণে সেই আশঙ্কার আভাস পাওয়া যাচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সারা দেশে সুষ্ঠু ভোটগ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। দিনের বাকি সময়ে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]