• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪১ দুপুর

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোঃ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের অদূরের মাঠে পরপর ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

প্রত্যক্ষদর্শী মোঃ কাউসার আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাকহাটি গ্রামের পারভেজ মাঝি, রহমত মাঝি,  আসাদ মাঝি, নাঈম মল্লিক এরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এরা ধানের শীষের কামরুজ্জামান রতনের লোক বলেও জানান তিনি।

নির্বাচনী দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের বলেন, আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনা শোনার পরে আমাদের টিম দ্রুত এখানে চলে আসে। আসার পরে আমরা পরিস্থিতি শান্ত করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]