ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনা তৈরি করেন এবং ভুয়া ও বিভ্রান্তিকর স্লোগান দিতে থাকেন। এ সময় কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং প্রার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ভোটকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনার কারণে কেন্দ্রে কিছু সময় সমস্যা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ভোট চলমান থাকে। প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সতর্ক রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর